নরসিংদীতে কলের পানি গড়ানো নিয়ে চাচার হাতে দুই ভাতিজা নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ পিএম

নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার শিবপুর উপজেলার বৈলাবো গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের আসাদুজ্জামান মন্টু মিয়ার ছেলে সাজ্জাদুল ইসলাম রানা (৩৫) ও আলিউর রহমান সোহাগ (৪০)। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রানা ও তার পরিবারের সঙ্গে আপন চাচা মামুনের দ্বন্দ্ব চলছিলো। সম্প্রতি মামুনের বাড়ির কলের পানি রানা ও সোহাগদের বাড়িতে আসছিলো। সন্ধ্যায় রানা পানি বন্ধের জন্য চাচা মামুনকে ব্যবস্থা নেওয়ার কথা জানাতে যায়। ওই সময় রানা ও সোহাগের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মামুন। পরে মামুন তার দুই ছেলে দিদার ও বিদুৎকে নিয়ে দা, ছুড়ি ও শাবল নিয়ে রানার উপর হামলা চালায়। রানাকে বাঁচাতে তার বড় ভাই সোহাগ এগিয়ে গেলে তার ওপরও হামলা করা হয়। এসময় এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাত ও উপর্যুপরি ছুরিকাঘাতে দুই ভাই মাটিতে লুটিয়ে পরেন। এসময় ঘটনাস্থলেই রানা মারা যায়। পরে সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। 

শিবপুর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর