ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেন দুর্ঘটনা

সাত ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

আপডেট : ১২ জুলাই ২০২২, ০৭:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেন দুর্ঘটনার পর প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১ টার দিকে জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ও মুকন্দপুরের মাঝামাঝি স্থানে সিলেটগামী একটি মালবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

আখাউড়া রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ মো. মনির উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে বগিটি উদ্ধারে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। 

মুকন্দপর রেলস্টেশনের ষ্টেশন মাষ্টার সাইফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়ার পর বিকাল ছয়টায় পুনরায় এ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। 


একাত্তর/জো

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর