সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ছেড়েছেন রাজাপাকসে

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৯:৫২ পিএম

এবার সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিন সিঙ্গাপুরেই অবস্থান করবেন তিনি। 

সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে। 

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমগুলো বলছে, সিঙ্গাপুরে যাওয়ার জন্য তিনি একটি প্রাইভেট জেট ব্যবহার করেছেন। 

মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। কিন্তু মালদ্বীপে গিয়েও সেখানে বসবাসরত শ্রীলঙ্কানদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। গোতাবায়াকে আশ্রয় দেওয়ায় মালদ্বীপের রাজনৈতিক দলগুলো দেশটির সরকারের কঠোর সমালোচনা করে। 

আরও পড়ুন: সামরিক বাহিনীকে শ্রীলঙ্কায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্দেশ

এদিকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বলছে, বৃহস্পতিবার দুপুরে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ৭৮৮-তে সিঙ্গাপুর রওনা হয়েছেন রাজাপাকসে। সেখান থেকে সৌদি আরবের বন্দর শহর জেড্ডায় পৌঁছবেন তিনি। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।  

প্রসঙ্গত, ভয়াবহ আর্থিক সংকটের কারণে বিক্ষোভে উত্তাল হয়ে আছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সেখানে জনমনে ক্ষোভের আগুন জ্বলছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে যান রাজাপাকসে। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বেশ চাপে রয়েছেন। এরইমধ্যে তার কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।

শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে অধিবেশন বসার কথা রয়েছে। গোটাবায়া রাজাপাকসের আনুষ্ঠানিক পদত্যাগপত্র পেলে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়ন প্রস্তাব গ্রহণ করা হবে। প্রেসিডেন্ট নির্বাচনে ২০ জুলাই এমপিরা ভোটাভুটিতে অংশ নিবেন।


একাত্তর/আরবিএস  

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর