ধনকুবের তালিকা থেকে নাম কাটাতে চান বিল গেটস

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৫:৩৪ পিএম

বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের বিল গেটস জানিয়েছেন, নিজের সম্পদের আরও একটি অংশ দান করে দেবেন তিনি। এর ফলে ভবিষ্যতের কোনো এক সময় ধনকুবেরদের তালিকা থেকে বাদ পড়ে যাবেন বলে আশা করেন তিনি। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা তার জনকল্যাণমূলক ফান্ডে আরও ২০ বিলিয়ন ডলার দান করার সিদ্ধান্ত নিয়েছেন। 

তার সম্পদকে সমাজের কাছে ফিরিয়ে দেয়া তার কর্তব্য বলে মন্তব্য করেছেন পৃথিবীর চতুর্থ সম্পদশালী এই ব্যক্তি। 

এর আগে ২০১০ সালে নিজের সব ধনসম্পদ বিলিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন বিল গেটস। তবে এর পর থেকে তার নেট ওয়ার্থ বেড়ে দ্বিগুণ হয়েছে। 

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিল গেটসের মোট ধনসম্পদের পরিমাণ ১১৮ বিলিয়ন ডলার। তবে এই মাসে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২০ বিলিয়ন ডলার দান করার পর তা অনেকাংশে কমে যাবে। 

কয়েকটি টুইটবার্তায় বিল গেটস জানিয়েছেন, মহামারি, ইউক্রেন যুদ্ধ ও জলবায়ু সংকটের ফলে বিশ্ব যেসব বাধার সম্মুখীন হচ্ছে তা মোকাবেলা করতে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এর বার্ষিক ব্যয়ের পরিমাণ ছয় বিলিয়ন ডলার থেকে ৯ বিলিয়ন ডলারে উন্নীত করবে। 

আরও পড়ুন: ২০২৩ সালে খাদ্য সংকটে পড়বে বিশ্ব: ডব্লিউএফপি

২০০০ সালে তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসের সাথে মিলে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বিল গেটস। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা খাতে কাজ করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় বেসরকারি দাতা এই ফাউন্ডেশন।

তবে এটি নিয়ে সমালচনাও কম হয়না। একটি বেসরকারি উদ্যোগের এতো বেশি প্রভাব খাটানো কতটা যুক্তিযুক্ত তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের আদালত কর্তৃক জেফরি এপস্টাইন সংক্রান্ত নথিপত্র প্রকাশের পর মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের মধ্যে চলমান দ্বন্দ্ব ও সম্পর্কের অবনতি নিয়ে তুমুল চর্চা চলছে দেশটির গণমাধ্যমে।
বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক লুটেরা হিসাবে ভিয়েতনামের কুখ্যাত নারী ধনকুবের ট্রুং মাইল্যান তার মৃত্যুদণ্ডের আদেশ বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন।  ফলে ফাঁসি এড়াতে ৬৮ বছরের এই নারীর সামনে এখন একটি মাত্রই...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সব সময়ই রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতেই ভালোবাসেন। কখনই তাকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে দেখা যায়নি। কোন দলকে সমর্থন করেন,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর