শাশুড়িকে হত্যার পর মাটিচাপা, পুত্রবধূ আটক

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৮:৫৯ পিএম

কক্সবাজারের রামু উপজেলার উমখালীর মিঠাছড়ি হাজির পাড়ায় শাশুড়িকে হত্যার পর বাড়ির আঙিনায় মাটিচাপা দেয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৭ জুলাই) সকালে নিহতের ছেলে বাড়ির পাশে টিউবওয়েলে গেলে পাশে নতুন খোঁড়া মাটি দেখতে পায় এবং অল্প মাটি খুঁড়েই তার মা মমতাজ বেগমের (৬০) শাড়ি দেখতে পান।

পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে তারা পুলিশে খবর দিলে রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে শাশুড়িকে হত্যার দায় স্বীকার করেছেন অভিযুক্ত রাশেদা বেগম (২৫)। তাকে আটক করা হয়েছে।

অভিযুক্ত রাশেদা জানান, শনিবার সকালে নিহত মমতাজ বেগমের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে তিনি শাশুড়িকে হত্যা করেন। এরপর তাকে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে লাশ বাড়ির পাশে মাটিচাপা দেন।

আরও পড়ুন: বাংলাদেশে অস্ত্র নিয়ে আসছিল গ্রিসে বিধ্বস্ত কার্গো বিমান

রামু থানা পুলিশের উপ-পরিদর্শক মো: মঞ্জু জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সরকারি মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ


বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর