ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন দেখলো যুক্তরাজ্য

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১১:১৩ পিএম

শেষ পর্যন্ত আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্ভাভাসই সত্য হলো। নিজেদের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন দেখলো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটিতে প্রথমবারের মতো ৪০ ডিগ্রির সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এটিও ছাড়িয়ে যাবার আশঙ্কাও করা হচ্ছে। 

মঙ্গলবার প্রথমে হিথ্রো বিমানবন্দর এলাকায় ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। পরে লিঙ্কনশায়ারের কলিংসবাই এলাকায়ও একই তাপমাত্রা রেকর্ড হয়। এছাড়া লন্ডনের কে গার্ডেনে তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। এতো তাপমাত্রা ব্রিটিশরা আগে দেখেনি। 

পূর্ব ইংল্যান্ডের সুরীয়ে থেকে দক্ষিণ ইয়র্কশায়ার পর্যন্ত এলাকায় মঙ্গলবারের তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়েছে।

এর অর্থ হলো যুক্তরাজ্যের বেশ কয়েকটি আবহাওয়া কেন্দ্রে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙেছে। এর আগে যুক্তরাজ্যে সর্বোচ্চ ৩৮. ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিলো।

যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগের প্রধান বিজ্ঞানী স্টিফেন বেলচার বলেন, জীবনে কখনও এমনটা দেখব ভাবিনি। যুক্তরাজ্যের তাপমাত্রা এই মাত্র ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করল।

গত কয়েক দিনের তীব্র তাপদাহের কারণে সোমবার দেশজুড়ে রেড নোটিশ জারি করে ব্রিটিশ সরকার। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে নিষেধ করে দেয়া হয়েছে।

সতর্কতার এ পর্যায়ের অর্থ হলো- শুধু ঝুঁকিপূর্ণ গ্রুপের লোকরা নন, অতিরিক্ত তাপমাত্রায় সুস্থ সবল লোকরাও অসুস্থ হয়ে পড়তে পারেন। সরকারের এই সতর্কবার্তা সোম থেকে মঙ্গলবার পর্যন্ত মধ্য, উত্তর, পূর্ব ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে কার্যকর থাকবে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জঘন্য এক হত্যা ও ডাকাতি মামলায় ৪৬ বছর বয়সী জামাল হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রাতে টেক্সাসের হান্টসভিল স্টেট কারাগারে প্রাণঘাতী কেমিক্যাল...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর