দুর্গাপুরে বালুর ঘরে মিললো গৃহবধূর মরদেহ

আপডেট : ২১ জুলাই ২০২২, ১১:২১ এএম

নেত্রকোণার দুর্গাপুরে সেলিনা খাতুন (৩৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) বিকেলে বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের শিমুলতলী এলাকার এক বালু রাখার ঘর থেকে মরদেহটি উদ্ধার  হয়।

নিহত গৃহবধূ উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের এমদাদুল হকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার সেলিনা খাতুন সোমবার বিকেলে তার বাপের বাড়ি নেত্রকোণার বাহাদুরপুর গ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

ঈদে বালু ব্যবসা বন্ধ থাকায় বুধবার বিকেলে ব্যবসা চালু করার জন্য বালুর গদিঘর (জমা রাখার স্থান) পরিষ্কার করার জন্য শ্রমিকরা কাজে লাগে। এ সময় ঘর খুলতেই ঘরের ভিতরে গৃহবধূর মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: পালিয়ে আসা ১৯ রোহিঙ্গা আটক

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।


একাত্তর/আরএ

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
হাসপাতালের নীরব করিডোর আর সাদা দেয়ালের মাঝে রচিত হলো অনন্য এক মানবিকতার গল্প।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর