পালিয়ে আসা ১৯ রোহিঙ্গা আটক

আপডেট : ২১ জুলাই ২০২২, ১০:৫৪ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

এর আগে, এদিন রাত ৮টার দিকে উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুল মিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন খাল পাড় থেকে তাদের আটক করে স্থানীয়রা।

আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৭নং ক্লাস্টারের মো. ইসহাক (৮০), ছকিনা খাতুন (৬৫), ৮নং ক্লাস্টারের আইয়ুব হাসেম (৩২), ৭৪নং ক্লাস্টারের ফয়েজ উল্লাহ (২২), রহিমা খাতুন (২২), নুর কলিম (৩), নূর কায়দা (১), ৫৯নং ক্লাস্টারের জুবায়ের (১৭), শামসু আলম (৩১), খালেদা বেগম (২৮), মো. জানায়েত (৮), আমেনা বেগম (০৬), খালিমা সাহরি (১৮ মাস), ৫৮নং ক্লাস্টারের আব্দুল্লাহ মাহমুদ (১৪), মো. আমিন (২২), ৬৯নং ক্লাস্টারের কালিম (২০), রিফা মনি (৪ মাস), ৭৩নং ক্লাস্টারের আরফা বেগম (২১) ও আনে (২)।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুল মিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন খাল পাড় এলাকায় কয়েকজন তরুণী শিশুসহ ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চর বালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, বুধবার দুপুরের দিকে দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া উদ্দেশ্যে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর