সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধর মৃত্যু, দুই ছেলে আটক

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৪:৪৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছেলেমেয়েদের মাঝে লাগা ঝগড়া থামাতে গিয়ে ছেলেদের ধাক্কায় বৃদ্ধ পিতা মারা গেছেন। 

শনিবার (২৩ জুলাই) রাতে উপজেলার তারাবো পৌরসভার বরাবো রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত বৃদ্ধ বরাবো রসুলপুর এলাকার আব্দুল আলী (৯০)। 

রোববার (২৪ জুলাই) এ ঘটনায় অপর এক ছেলের দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত দুই ছেলেকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, রাত ৯টার দিকে বরাবো রসুলপুর এলাকায় পারিবারিক কলহের জের ধরে আব্দুল আলীর ছেলেমেয়েদের মাঝে ঝগড়া ও মারামারি হয়। এসময় তিনি ঝগড়া থামাতে গেলে ছোট ছেলে কাউসার ও বড় ছেলে মান্নানের ধাক্কায় মাটিতে পড়ে জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত একটার দিকে সেখানেই মারা যান তিনি।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার ২০ বছর পর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের (গ সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. আবির হোসেন জানান, রোববার সকালে আব্দুল আলীর মেজো ছেলে ইব্রাহীম বাদী হয়ে দুই ভাই, এক বোন ও বড় ভাইয়ের স্ত্রীকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর সেই মামলার ভিত্তিতে দুপুরে আব্দুল আলীর অপর দুই ছেলে কাউসার ও মান্নানকে আটক করে পুলিশ।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর