টাঙ্গাইলে শিশু ধর্ষণে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৪:০৪ পিএম

টাঙ্গাইলে শিশু ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (২৫ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন।

দণ্ডিত ব্যক্তির নাম লিয়াকত আলী (৫৮)। তার বাড়ি জেলার নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামে। 

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ বিকেল তিনটার দিকে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে (১০) লিয়াকত ধর্ষণ করেন। 

পরে বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখান। কিন্তু ভিকটিম পরের দিন ঘটনাটি পরিবারকে জানায়। শিশুটির বাবা প্রতিবন্ধী হওয়ায় দাদা বাদি হয়ে ওই বছরের দুই এপ্রিল নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

পরে মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার এসআই আব্দুল হক একই বছরের ১৩ জুলাই আসামি লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

এপিপি জানান, মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ আটজনের সাক্ষ্য গ্রহণের পর আজকের এই রায় দেন বিচারক।


একাত্তর/এসি 

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাত স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর