মাঙ্কিপক্স ঠেকাতে গুটিবসন্তের টিকা ব্যবহারে ইইউ'র অনুমোদন

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৬:৩৬ পিএম

করোনা মহামারীর মধ্যেই মাঙ্কিপক্সকে বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি হিসবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর পরপরই ভাইরসাটির বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে বিশ্বের নানা দেশ। এবার মাঙ্কিপক্সের বিরুদ্ধে ব্যবহারের জন্য গুটিবসন্তের টিকাকে অনুমোদন দিলো ইউরোপীয় ইউনিয়ন। 

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ফার্মাসিউটিক্যাল কর্তৃপক্ষ ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) এ সংক্রান্ত সুপারিশ করেছে।   

সংস্থাটি বলছে, মাংকিপক্স প্রতিরোধে গুটিবসন্ত প্রতিরোধী টিকা 'ইমভেনেক্স' ব্যবহার করা যেতে পারে।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ডেনিশ কোম্পানি ‘বাভারিয়ান নরডিক’ এ টিকা উৎপাদন করছে। 

সোমবার এক বিবৃতিতে ব্যাভারিয়ান নর্ডিক জানায়, ইউরোপীয় কমিশন মাঙ্কিপক্স থেকে সুরক্ষা অন্তর্ভুক্ত করার জন্য কোম্পানির গুটিবসন্ত ভ্যাকসিন, ইমভানেক্সের বিপণন অনুমোদন দিয়েছে। 

এর আগে ২০১৩ সালে গুটিবসন্তের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইইউ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এ টিকাকে অনুমোদন দেয়।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের পাশাপাশি আইসল্যান্ড, লিচেনস্টাইন এবং নরওয়েতেও এই টিকা ব্যবহার করা যাবে। 

ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) সাধারণ কোনো ওষুধের বৈজ্ঞানিক মূল্যায়ন করে এবং কোনো ওষুধ বাজারজাত করা উচিত কিনা সে বিষয়ে একটি সুপারিশ করে। 

এদিকে ডব্লিউএইচও ঘোষণা দিয়েছে, বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের বিস্তার আন্তর্জাতিক উদ্বেগের পাশাপাশি জরুরি স্বাস্থ্য সতর্কতার পরিস্থিতি তৈরি করেছে। সারা বিশ্বের সরকারগুলো ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কঠোরভাবে চেষ্টা চালালেও ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ার ‘সুস্পষ্ট ঝুঁকি’ রয়েছে।

উল্লেখ্য, আফ্রিকায় বিকশিত এই ভাইরাস ইতিমধ্যে ৭৫ টি দেশের ১৬ হাজারেরও বেশি মানুষকে সংক্রমিত করেছে। 


একাত্তর/আরবিএস  

মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটল। দিল্লির বুকে দুই পরাশক্তির মধ্যে স্বাক্ষরিত হলো এক 'ঐতিহাসিক' বাণিজ্য চুক্তি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশ থেকে ২০২৫ সালের শেষ তিন মাসে মোট এক লাখ ১৫ হাজার ৪৪০ জন অভিবাসীকে সংশ্লিষ্ট দেশগুলো ছেড়ে যাওয়ার আইনি নির্দেশনা দেওয়া হয়েছে।
গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাবের বিরোধিতাকারী মিত্র দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের হুমকি দেয়ার পর, করণীয় ঠিক করতে রোববার স্থানীয় সময় বিকেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর