মদবোঝাই কনটেইনার জব্দের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি রিমান্ডে

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৭:১৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় বিদেশি মদবোঝাই দুই কনটেইনার জব্দের ঘটনায় দুইজনকে ৩ দিন করে এবং অপর আসামী আব্দুল আহাদকে দুই দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জের জ্যৈষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এ আদেশ দেন বিজ্ঞ বিচারক সামসাদ বেগম।

এর আগে র‌্যাবের মামলায় গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

রিমান্ড প্রাপ্তরা হলেন- আব্দুল আহাদ ও তার সহযোগী সাইফুল ইসলাম (৩৪) এবং নাজমুল মোল্লা (২৩)।

আবদুল আহাদ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ও শ্রীনগর উপজেলার ষোলঘর ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডে ৪২৫ এর ৪ ধারায় র‌্যাব বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত দুই আসামির ৩ দিন করে এবং এক আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এ ঘটনায় র‌্যাব-১১’র উপ-পরিচালক শাহাদাত হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম ও তার দুই ছেলেসহ ১১ জনকে আসামি করে মামলা করেন।

মামলায় চট্টগ্রামের সিএন্ডএফ এজেন্ট জাফর আহম্মেদ (৩৫), শামীম মিয়া (৩২), রায়হান মিয়া (৩৫), অজ্ঞাত এক দুবাই প্রবাসী দীপু মিয়া (২৮) ও বাদশা মিয়াকে (৩২) আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, দুটি কনটেইনারে ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ ছিলো। যার আনুমানিক মূল্য ৪৬ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা।

প্রসঙ্গত, ২৩ জুলাই ভোর পাঁচটার দিকে র‍্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী থেকে কনটেইনার দুটি জব্দ করে। পরে বেলা একটায় র‍্যাব ও কাস্টমসের কর্মকর্তাদের উপস্থিতিতে কনটেইনার খুলে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে র‍্যাব।

আরও পড়ুন: ৪০ লিটার মদসহ নারী আটক

পরে ঢাকা থেকে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামের ছোট ছেলে আব্দুল আহাদকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মদ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত দুইজনকে ৩ দিন ও একজনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর