ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১২:৪৩ পিএম

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। 

বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে এ ভূমিম্পন। এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এপির।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আবরা প্রদেশের পার্বত্য এলাকায় এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি লাগানগিলাং শহরের নিরাপত্তা কর্মকর্তা মাইকেল ব্রিলান্টেস বলেন, মাটি এমনভাবে কাঁপছিল, মনে হচ্ছিল যেন আমি কোনো দোলনায় রয়েছি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আবরা প্রদেশে বাড়ির ধসে পড়া স্লাবের নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের বেশিরভাগকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সরকারের প্রতিবাদ করায় ভারতে ১৯ সংসদ সদস্য বরখাস্ত

এছাড়া, পার্শ্ববর্তী প্রদেশ বেঙ্গুয়েটের লা ত্রিনিদাদ শহরে ধ্বংসাবশেষের আঘাতে মারা গেছেন এক নির্মাণ শ্রমিক। সেখানে ভূমিধসের পর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভূমিকম্পের সময় গাড়ির ওপর পাহাড়ের পাথর ধসে আহত হয়েছেন আরও পাঁচজন।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি শুরুতে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৭ দশমিক ৩ জানিয়েছিল। তবে পরে তা সংশোধন করে মাত্রা সাত বলে জানানো হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত এবং কেন্দ্রের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ফিলিপাইনের পাশাপাশি এর প্রভাব অনূভূত হয়েছে জাপান, তাইওয়ান এবং চীনেও।


একাত্তর/এআর

ইন্দোনেশিয়ার উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মধ্যপ্রাচ্যে ইরানের চালানো প্রথম দফার হামলায় গুরুতর আহত আরও এক মার্কিন সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর...
ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভোরে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ভোর ৩টা ৩০ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর