কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৩:৩৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় নিজ ঘরের বিদ্যুতের আর্থিং রডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন গৃহবধূ তাহেরা বেগম (৪৫)। 

কুয়াকাটা পৌর এলাকার মেলাপাড়ায় শুক্রবার (২৯ জুলাই) সকাল ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত গৃহবধূ ওই এলাকার আব্দুল জলিলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার।

পৌর মেয়র জানান, সকালে ২ নং ওয়ার্ডের মেলাপাড়া নিবাসী আব্দুল জলিলের ঘরের আর্থিং রড বাচ্চারা খেলার ছলে মাটিতে পোতা অবস্থা থেকে তুলে ফেলে। বিষয়টি দেখে তার স্ত্রী তাহেরা বেগম পুনরায় ওই রড মাটির ভিতরে পুততে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। 

আরও পড়ুন: বাস ও অটোভ্যানের সংঘর্ষে পিতা-পুত্রসহ তিনজন নিহত

এরপর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন বলেও জানান তিনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


একাত্তর/জো 

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর