কাবুলে টি২০ ম্যাচে গ্রেনেড বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

আপডেট : ৩০ জুলাই ২০২২, ১১:৪৫ পিএম

কাবুলের প্রধান ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালীন সময়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চার জন আহত হয়েছেন এবং বিস্ফোরণের পরপরই খেলা বন্ধ করে দেয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ।  

তবে ডেইলি মেইলসহ একাধিক আন্তর্জাতিক মিডিয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের টুইটের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবারের বিস্ফোরণে ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।

এক টুইট বার্তায় গুতেরেস বলেন, আমি এ ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি। কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৯ জন নিহত ও আরও অনেকে হতাহত হয়েছে।

তবে গুতেরেসের এমন দাবির বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি আফগান কর্তৃপক্ষ। 

অন্যদিকে আফগান সরকারের বরাতে আল-জাজিরা জানায়, শুক্রবার (২৯ জুলাই) কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগে পামির জালমি এবং ব্যান্ড-ই-আমির ড্রাগনসের মধ্যে একটি ম্যাচে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

কাবুল পুলিশের একজন মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, বিস্ফোরণের পর কিছুক্ষণের জন্য ম্যাচ থেমে যায়। পরে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পর ম্যাচটি আবার শুরু হয়। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান জানিয়েছেন, বিস্ফোরণে চারজন দর্শক আহত হয়েছেন।

খেলোয়াড়, স্টাফ সদস্য এবং বিদেশীরা সবাই নিরাপদ রয়েছেন বলে টুইটারে জানান তিনি। 

আরও পড়ুন: মাংকিপক্স নিয়ে সতর্ক করলেন বিএসএমএমইউ উপাচার্য

আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী আলাকবারভ এক বিবৃতিতে বলেছেন, আজকের বিস্ফোরণটি আফগানিস্তানের জনসংখ্যা যে ভয়ঙ্কর এবং আকস্মিক সহিংসতার সম্মুখিন হচ্ছে তার আরেকটি বিভীষিকাময় অনুস্মারক।

শুক্রবার দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন ছিল এবং ম্যাচটি দেখতে প্রচুর মানুষ জড়ো হয়েছিল।

সংশ্লিষ্টদের ধারণা, অনেক মানুষ যাতে হতাহত হয়, সেই জন্যই এ বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। তবে এর জন্য কারা দায়ি সে বিষয়ে নিশ্চিত নন কর্তৃপক্ষ।  


একাত্তর/আরবিএস    

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর