ভোট কারচুপি বন্ধে সব আসনে ইভিএম চায় আওয়ামী লীগ

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৬:০৩ পিএম

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংলাপ শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম চায়। কেননা ভোট কারচুপি বন্ধে ইভিএমের বিকল্প নেই।

রোববার (৩১ জুলাই) বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ সংলাপ শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার, অন্য নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অন্যদিকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে সংলাপে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই। ৩০০ আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানাচ্ছি। ভোট ডাকাতি, কারচুপি বন্ধে ইভিএমের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: ব্যয়ের চেয়ে আয় বেশি আওয়ামী লীগের

সংলাপে ওবায়দুল কাদের আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, কোনো সরকারের অধীনে নয়। নির্বাচন অনুষ্ঠানে সরকার সহযোগিতা করবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে সরকারের করার কিছু থাকে না। 


একাত্তর/এসি

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর