‘খুঁজে লাভ হবে না, সি ইজ ডেড’

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৭:৪৬ পিএম

‘না খুঁজাই ভালো, খুঁজে লাভ হবে না, সি ইজ ডেড’- সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এমনি একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে ছবিতে মুখ বাধা অবস্থায় এক কিশোরীকে দেখা গেছে। পরে পরিবারের অভিযোগ পেয়ে ওই কিশোরীকে (১৭) উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, কিশোরীর সঙ্গে তার প্রেমিককেও  উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০) জুলাই গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে ওই কিশোরী ও তার প্রেমিককে উদ্ধার করা হয়।

কিশোরীটি নালিতাবাড়ি উপজেলার ভটপুর গ্রামের বাসিন্দা ও বনকুড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

কিশোরীর পরিবার জানায়, ২৪ জুলাই বিদ্যালয়ে যাওয়ার কথা বলে সে নিখোঁজ হয়। এরপর ওড়না দিয়ে নিজের মুখ বাঁধা এক‌টি ছবি তারই ফেসবু‌কে পোস্ট করা হয়। 

পুলিশ জানায়, গাজীপুর জেলার হোতাপাড়া এলাকার সিরামিক কারখানার শ্রমিক দশম শ্রেণির এক ছাত্রের সঙ্গে আট মাস আগে ফেসবুকে তার পরিচয় হয়।এক পর্যায়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৪ জুলাই কিশোরীটি বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে না পে‌য়ে পরিবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করে।

এদিকে, ওই কিশোরী প্রেমের টানে গাজীপুরের প্রেমিকের কাছে চলে যায়। কিন্তু তাদের দুজনের ধর্ম ভিন্ন হওয়ায় প্রেমিকের পরিবার তাকে মেনে নিতে চায়নি। তাই গত সোমবার (২৫ জুলাই) গাজীপুর আদালতে এফিডেফিট করে কিশোরীটি তার ধর্ম ত্যাগ করে।

image

এরপর পরিবার যাতে খুঁজে না পায় সেজন্য গত মঙ্গলবার (২৬ জুলাই) ওই কিশোরীটি নিজের ফেসবুক আইডি থেকে মুখ বাঁধা ওই ছবি পোস্ট করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিটি ছড়িয়ে পড়লে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের হোতাপাড়া থেকে ওই যুগলকে আটক করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসে।

পুলিশের জিজ্ঞাসাবাদে কিশোরী জানায়, সে নিজের ইচ্ছায় প্রেমিকের কাছে গাজীপুর যায় এবং মারা গেছে বলে ফেসবুকে প্রচার করে। যাতে পরিবার আর খোঁজাখুঁজি না করে।

আরও পড়ুন: রাজবাড়ীতে হারিকেন হাতে বিএনপির বিক্ষোভ

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, কিশোরীটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে, যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর