মানিকগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৭:১৫ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে সালেহা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সালেহা বেগম সিংগাইরের চান্দহর ইউনিয়নের মাধবপুর এলাকার সিদ্দিক মিয়ার স্ত্রী।

সিংগাইরের শান্তিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন জানান, ভোরে নিজ বাড়ির সিঁড়ির রেলিংয়ের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে স্থানীয় প্রতিনিধি ও পুলিশকে খবর দেয়া হয়।

খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

পরিবারের দাবি, নিহত সালেহা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কিন্তু চিকিৎসার পরেও সুস্থ হচ্ছিলেন না।

আরও পড়ুন: রাজবাড়ীতে হারিকেন হাতে বিএনপির বিক্ষোভ

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে, যোগ করেন জাকির হোসেন।


একাত্তর/আরএ

মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর