অপহরণের ৯ দিন পর কলেজছাত্রী উদ্ধার

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০২:৫৯ পিএম

নেত্রকোনার মদনে এক কলেজ শিক্ষার্থী (১৬) অপহৃত হওয়ার ৯ দিন পর তাকে উদ্ধার করেছে মদন থানার পুলিশ। 

রোববার (৩১ জুলাই) রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার বেপারিপাড়া এলাকা থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। তিনি স্থানীয় একটি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

২২ ধারায় জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সোমবার (১ আগস্ট) নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে কলেজে যাওয়া-আসার পথে উপজেলার চানগাও গ্রামের স'মিল শ্রমিক সুমন মিয়া (২০) ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিতো। এ প্রস্তাবে সাড়া না পেয়ে গত ২৩ জুলাই মদন-কেন্দুয়া সড়কের কাইটাইল বাজার নামক এলাকা থেকে ওই ছাত্রীকে অপহরণ করে সে। 

এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে সুমন মিয়াসহ পাঁচজনকে আসামি করে ২৮ জুলাই মদন থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। 

আরও পড়ুন: ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: ৭০০ জনের বিরুদ্ধে মামলা

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, অপহরণ মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
ফিফা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু হয়েছে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর