টেকনাফের পাহাড়ে অপহৃত চারজনকে উদ্ধার, আটক এক

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১১:৫৬ এএম

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে অপহরণের শিকার চারজনকে উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব। এ ঘটনায় এক অপহরণকারীকে আটক করা হয়েছে।

রোববার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াখালিয়া পাড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। আটক করা হয় স্থানীয় এক অপহরণকারীকে।

উদ্ধার ব্যক্তিরা হলেন- আমিনুর রহমান, মো. নুর, মো. ইলিয়াছ ও সৈয়দ আহমদ। তাদের বাড়ি বাহারছড়ার নোয়াখালী পাড়ায়।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, রোববার বিকেল থেকে বাহারছড়া নোয়াখালিয়া পাহাড়ে অভিযান শুরু করে র‍্যাব ও পুলিশের যৌথ টিম। অভিযানের এক পর্যায়ে অপহৃত চারজনকে উদ্ধার ও সন্ত্রাসী গ্রুপের একজনকে আটক করা হয়। তারা বর্তমানে র‍্যাবের হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নিহত

উল্লেখ্য, গেলো এক সপ্তাহে ছয় জনকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ হিসেবে ১০-১১ লাখ টাকা করে দাবি করে। এমন পরিস্থিতির মধ্যে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে চারজনকে উদ্ধার হলো।


একাত্তর/এসি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর