কক্সবাজার সৈকতে ভেসে আসছে জেলিফিশ

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৯:২৫ পিএম

কক্সবাজারে ভেসে এসেছে বক্স প্রজাতির মৃত জেলিফিশ। গত দু’দিন ধরে ঢেউয়ের তোড়ে ভেসে আসা মৃত জেলিফিশগুলো পড়ে আছে সাগর পাড়ে।

বিজ্ঞানীরা বলছেন, জেলেদের জালে অথবা বালুতে আটকা পড়ে মারা যাচ্ছে এসব জেলিফিশ। সাগরে দূষণ অথবা জীব-বৈচিত্র্য ভারসাম্য হারানোর ফলে এই জলজপ্রাণীর মৃত্যুর কারণ এখনো বলার সময় হয়নি বলে জানায় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে সরেজমিনে ঘুরে দেখা যায়, কক্সবাজার সমুদ্র পাড়ে পড়ে আছে অসংখ্য মৃত জেলিফিশ। যা কয়েকদিন ধরে ঢেউয়ের তোড়ে ভেসে এসেছে।

image


স্থানীয়রা বলছেন, সাগর পাড়ে এতো বড় আকারের এতো বেশি মৃত জেলিফিশ আগে দেখেননি তারা।

সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী আবু সাইদ মোহাম্মদ শরীফ জানান, হঠাৎ জেলিফিশের মৃত্যুর রহস্য এখনি নিশ্চিত করে বলা সম্ভব না। তবে ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে জেলিফিশগুলো মারা যেয়ে থাকতে পারে।

image


এছাড়া গভীর সাগরে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেলে কম লবণাক্ততার জায়গায় জেলিফিশ উপকূলে চলে আসতেই আটকে পড়ে বালুতে। তখনও এগুলোর মৃত্যু হয়ে থাকতে পারে।

মঙ্গলবার রাতে ভেসে আসা জেলিফিশের নমুনা সংগ্রহ করেছে সমুদ্র গবেষণা ইনিস্টিটউটের বিজ্ঞানীরা।

image


আরও পড়ুন: গভীর রাতে চলন্ত বাস নিয়ন্ত্রণে নিয়ে ডাকাতি, দলবেঁধে ধর্ষণ

তারা জানান, জেলিফিশ বিষাক্ত। বক্স প্রজাতির এই জেলিফিশ মানুষের শরীরের জন্য ক্ষতিকারক।


একাত্তর/আরএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর