বিশ্বে শান্তি, সমৃদ্ধি কামনায় যুক্তরাষ্ট্রে প্রবাসীদের ঈদ উদযাপন

আপডেট : ১৭ জুন ২০২৪, ১১:৪১ এএম

বিশ্বজুড়ে শান্তি সমৃদ্ধি কামনায় পৃথিবীর অন্য স্থানের মতো যুক্তরাষ্ট্রেও ঈদ পালন করেছেন প্রবাসীরা। এসময় সব ঈদের জামাত থেকে ফিলিস্তিনের মানুষের মুক্তি কামনা করে দোয়া করা হয়। ঈদের নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লারহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন। 

স্থানীয় সময় রোববার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ঈদের অসংখ্য জামাত অনুষ্ঠিত হয়। 

নিউইয়র্কে আবহাওয়া ভালো থাকায় ঈদের বেশিরভাগ জামাত অনুষ্ঠিত হয়েছে খোলা মাঠে। আর জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে আয়োজিত অন্যতম ঈদ জামাতে ছিল মানুষের ঢল। এতে নারী-পুরুষ শিশু অংশগ্রহণ করেন। ঈদের নামাজে যোগ দিয়ে ফিলিস্তিনসহ বিশ্বের প্রতি প্রান্তে শান্তি কামনা করে দোয়া করা হয়।

নামাজে আগতরা একটি সম্প্রীতির পৃথিবীর প্রত্যাশার কথা জানান। বলেন, মানুষে মানুষে হানাহানি বন্ধ হয়ে হবে একটি সুন্দর পৃথিবী। 

কেবল নিউইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে প্রবাসীরা ঈদ উদযাপন করেছেন। অন্য দেশে মুসলমানের সঙ্গে মিশে মিলে চমৎকার পরিবেশে ঈদ পালিত হয়েছে। ঈদের জামাত ছাড়াও ছিল, উৎসবের আমেজ। বিভিন্ন ফার্ম এবং গ্রোসারি দোকানের মাধ্যমে পরে পশু কোরবানি দেওয়া হয়। 

এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় অনেকেই সামিল হয়েছিলেন, দিয়েছেন পশু কোরবানি। মনের পশুত্বকে দূর করার আহবানও ছিল সবার কণ্ঠে। 

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর