এক হাতে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৮:১৫ পিএম

নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীর শাখা নদী এক হাতে সাঁতার দিয়ে পার হওয়ার সময় ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। 

শুক্রবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কালাকান্দর এলাকায় ঘটনাটি ঘটেছে। 

নিখোঁজ ইমান আলী (৫০) পৌর সদরের চাঁচকৈড় শাহপাড়া মহল্লার খয়ের মোল্লার ছেলে। তাকে উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছেন স্থানীয়রা। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দিয়েছে ফায়ার সার্ভিস ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জুম্মা’র নামাজ আদায় করে ইমান আলী শ্বশুরবাড়ি কালাকান্দর যাচ্ছিলেন। কালাকান্দর ত্রি-মোহনী ব্রিজ এলাকায় পৌঁছালে তিনি এক হাতে ব্যাগ উঁচু করে ধরে আরেক হাত দিয়ে নদী পার হওয়ার জন্য সাঁতার দেন। 

আরও পড়ুন: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে আহত তিন

তবে নদীর কিনারের কাছাকাছি যেতেই ডুবে যান তিনি। তখন স্থানীয়রা দেখতে পেয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। 

গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা পর্যবেক্ষণ করার পরে রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছে।নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীর শাখা নদীতে সাঁতার দিয়ে পার হওয়ার সময় ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। 

শুক্রবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কালাকান্দর এলাকায় ঘটনাটি ঘটেছে। 

নিখোঁজ ইমান আলী (৫০) পৌর সদরের চাঁচকৈড় শাহপাড়া মহল্লার খয়ের মোল্লার ছেলে। তাকে উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছেন স্থানীয়রা। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দিয়েছে ফায়ার সার্ভিস ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জুম্মা’র নামাজ আদায় করে ইমান আলী  শ্বশুরবাড়ি কালাকান্দর যাচ্ছিলেন। কালাকান্দর ত্রি-মোহনী ব্রিজ এলাকায় পৌঁছালে তিনি এক হাতে ব্যাগ উঁচু করে ধরে আরেক হাত দিয়ে নদী পার হওয়ার জন্য সাঁতার দেন। 

আরও পড়ুন: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে আহত তিন

তবে নদীর কিনারের কাছাকাছি যেতেই ডুবে যান তিনি। তখন স্থানীয়রা দেখতে পেয়ে তালীকে খোঁজাখুঁজি করতে থাকেন। 

গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা পর্যবেক্ষণ করার পরে রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছে। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

একাত্তর/এসজে

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর