মিতু হত্যাকাণ্ড: চারদিনের রিমান্ডে সাইদুল ইসলাম সাকু

আপডেট : ১৫ মে ২০২১, ০৮:০২ এএম

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার সাত নম্বর আসামি সাইদুল ইসলাম সাকুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে এই আদেশ দেন।

আজ এই মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাকুকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করে সাতদিনের রিমান্ডের আবেদন করে।

বুধবার (১২ মে) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার থেকে সাকুকে গ্রেপ্তার করেছিল র‍্যাব সদস্যরা। পরে তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের বরাতে জানা যায়, মিতু হত্যাকাণ্ডে খুনিরা যে মোটরসাইকেল ব্যবহার করেছিল সেটির সরবরাহকারী ছিলেন সাকু। 

সাকুর ছোট ভাই কামরুল ইসলাম সিকদার ওরফে মুসাকে হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী বলে নিশ্চিত করেছে পুলিশ।

উল্লেখ্য পাঁচ বছর আগে ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু। এ সময় মিতুকে গুলি করার পাশাপাশি ছুরিকাঘাত করা হয়।

হত্যাকাণ্ডের পর বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। প্রথমে এই মামলা তদন্ত করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তারা মামলা তদন্ত করতে গিয়ে স্ত্রীর হত্যাকান্ডে স্বামী বাবুলের সম্পৃক্ততার তথ্য পায়।



আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর