রাজধানীর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৭:৩৫ পিএম

নতুন বাস ভাড়া ঠিক করা হলেও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রীরা। চালকরা বলছেন, ভাড়ার তালিকা না পাওয়ায় কিছু সমস্যা হয়েছে।

আর, এসব নৈরাজ্য নিয়ন্ত্রণে বিআরটিএর অভিযান পরিচালনা করেছে রাজধানীর বিভিন্ন সড়কে। অতিরিক্ত ভাড়া নেয়া ও ভাড়ার তালিকা না থাকায় তিনটি বাসে জরিমানা ও একটি বাস ডাম্পিং করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর খিলখেত থেকে বনানী পর্যন্ত আগের ভাড়া ছিল দশ টাকা। কিন্তু নতুন ভাড়ার ঘোষণা আসার সাথে সাথেই যাত্রীদের কাছ থেকে ভাড়া নেয়া হচ্ছে ১৫ টাকা করে।

যাত্রীদের অভিযোগ প্রতিটি বাসেই নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। নতুন ভাড়ার কোনো চার্ট না থাকায় ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন তারা।

রাজধানীর বিভিন্ন রুটে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হলেও তা বাড়িয়ে ১৫ থেকে ২০ টাকা নেয়া হচ্ছে। এতে কোথাও কোথাও যাত্রী-শ্রমিকদের মাঝে চলছে বাকবিতণ্ডতা।

রোববার রাজধানীর মালিবাগরামপুরাকুড়িলযাত্রাবাড়ীসায়েদাবাদগুলিস্তানপল্টনশনির আখড়া ও ধোলাইপাড় এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

এ সময় তালিকা হওয়ার আগেই ইচ্ছে মতো ভাড়া আদায়র ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। বলেছেন, সুযোগ পেলেই যাত্রীদের পকেট কাটা হচ্ছে।

গণপরিবহনে এমন সব ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে বিআরটিএর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম যখন বাসে উঠে যাত্রীদের সাথে কথা বলেবাড়তি ভাড়া নেয়ার প্রমাণ পায়এরপরই যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত দিতে বাধ্য হন তারা।

এ সময় অতিরিক্ত ভাড়া নেয়া এবং বাসে ভাড়ার চার্ট না থাকায়কয়েকটি পরিবহনকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

তবে গ্যাসচালিত গাড়ি তেলের বাড়তি মূল্যে ভাড়া আদায় করায় গাজীপুর থেকে সদরঘাট চলাচাল করা কয়েকটি যাত্রীবাহী বাস ডাম্পিং পাঠিয়ে দেয় ভ্রাম্যমান আদালত।

নিধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করার অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিআরটিএ।

উল্লেখ্যশনিবার বিআরটিএ ও বাস মালিকের বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। এতে দূরপাল্লায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ২০ পয়সা।

অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৩৫ পয়সা বেড়ে নতুন ভাড়া ঠিক হয়েছে ২ টাকা ৫০ পয়সা। এসব নতুন ভাড়া পরের দিন থেকেই কার্যকর হয়।


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর