শাহরুখকে সামলে নিলেন বড় ছেলে আরিয়ান

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৩:০৯ পিএম

তারকাদের সঙ্গে ভক্তের সম্পর্ক সব সময়ই অম্লমধুর। এই নিয়ে বিস্তর ঘটনা শিরোনামও হয়েছে। এবার হলের বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খান। 

মুম্বাইয় বিমানবন্দরে এক ভক্তের বাড়াবাড়িতে মেজাজ হারিয়ে ফেলেন শাহরুখ খান। তবে দ্রুতই ঘটনা সামলে নিয়েছেন তার বড় ছেলে আরিয়ান খান। সেই ঘটনা ভিডিও এখন ভাইরাল।

রোববার মুম্বাই বিমানবন্দরে আরিয়ান ও আব্রামের সঙ্গে দেখা গেছে শাহরুখকে। তাঁদের সঙ্গে ছিলেন বোন শেহনাজ লালারুখ খান ও ম্যানেজার পূজা দাদলানিও। 

বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় কিং খানের সঙ্গে যথারীতি ছিলেন দেহরক্ষীরা। তবে পাপারাজ্জিদের সঙ্গে ভক্তদেরও ভিড় বেড়ে যায় অনেকটাই। 

এক সময় নিরাপত্তার ঘেরাটোপের বাইরে চলে আসেন শাহরুখ, আব্রাম ও আরিয়ান। এতেই ঘটে বিপত্তি। কিং খানের হাত টেনে ধরেন এক ভক্ত। 

জোর করে শাহরুখ খানের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। ভক্তের এমন আচরণে চমকে ওঠেন শাহরুখ। সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নেন অভিনেতা। ক্ষুব্ধ হয়ে ওঠেন নিমিষে। 

তখনই তড়িঘড়ি করে বাবার পাশে চলে আসেন আরিয়ান। শাহরুখকে শান্ত করেন তিনিই। এরপর দায়িত্ব নিয়ে ভাইসহ সবাইকে গাড়িতে তোলেন আরিয়ান। 

আরও পড়ুন: এবার করোনা আক্রান্ত অভিনেত্রী সায়নী ঘোষ

যেভাবে তিনি বড় ছেলের দায়িত্ব পালন করেছেন, তাতেই মুগ্ধ সকলে। যদিও কোথা থেকে দুই ছেলেকে নিয়ে শাহরুখ ফিরলেন, তা এখনও জানা যায়নি। 

উল্লেখ্য, মাদকের একটি মামলা থেকে রেহাই পাওয়ার পর এই প্রথম শাহরুখ-আরিয়ানকে একসঙ্গে দেখা গেল। যা ঘিরেও উচ্ছ্বসিত ভক্তসহ বলিউডের সবাই। 


একাত্তর/এসজে


বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর