পুরস্কারের সব টাকা লঙ্কান শিশুদের দিয়ে দেবে অস্ট্রেলিয়া

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১২:৩৭ এএম

গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে অর্জিত প্রাইজমানির সব টাকা লঙ্কান শিশুদের দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটদল। 

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, সফর থেকে পাওয়া ৩০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে তাদের পক্ষ থেকে। যা বাংলাদেশি মুদ্রায় ২৮ লাখ টাকা আর শ্রীলঙ্কান মুদ্রায় ১ কোটি ৭ লাখ রুপির সমপরিমাণ। চলতি বছরের মাঝামাঝিতে শ্রীলঙ্কায় সফরকালে অস্ট্রেলিয়া দেখেছে লঙ্কানদের জ্বালানির হাহাকার, রাজনৈতিক অস্থিরতা। এরপরই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। 

আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি, আর বিশাল জ্বালানি সংকট শ্রীলঙ্কার জনজীবনকে রীতিমতো বিপর্যয়ের মুখেই ফেলে দিয়েছে। এরপর দীর্ঘ আন্দোলনের ফলে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। জাতিসংঘ একে মানবিক সংকট হিসেবে ঘোষণা দিয়েছে।

এমন সব ঘটনা যখন ঘটছে, তখন শ্রীলঙ্কায় সফর করছে অস্ট্রেলিয়া। আর তাই এই সংকট খুব কাছে থেকেই দেখেছেন কামিন্সরা। অজি অধিনায়কের ভাষ্য, ‘শ্রীলঙ্কানদের দৈনিক জীবনপ্রবাহে এর প্রভাবটা বেশ স্পষ্টভাবে দেখেছিলাম আমরা।’ সে কারণেই অস্ট্রেলিয়া দল এই সিদ্ধান্ত নিয়েছে এবার।

এই অর্থ প্রথমে যাবে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফে। সেখান থেকে এই অর্থ শ্রীলঙ্কান শিশুদের পেছনে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।


একাত্তর/এসএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর