ওয়েবিলের নামে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৮:৪৯ পিএম

বাসে ওয়েবিলের নামে বাসে বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।

কোনো পরিবহনের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিআরটিএ- এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

পাশাপাশি, জ্বালানি তেলের দাম বাড়ার পর নতুন করে ঠিক করে দেয়া ভাড়া কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে বলেও জানান তিনি। 

রাজধানীর বাস সার্ভিসে ওয়েবিলের নামের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ অনেক দিনের। শেষ পর্যন্ত সমালোচনার মুখে ওয়েবিল প্রথা বাতিলের ঘোষণা দেন মালিকরা। 

ওয়েবিল মূলত একটি খাতা। একটি গাড়ির রুটকে কয়েকটি পয়েন্টে ভাগ করে ওই সব পয়েন্টে কর্মী রাখা হয়। এই কর্মীরা দেখেন যে, ওই পয়েন্টে ওই সময়ে বাসে কত জন যাত্রী ছিল।

মালিকদের দাবি, পরিবহন খাতে ওয়েবিলের প্রচলন বেশ পুরনো। বাস কোন স্ট্যান্ড থেকে কখন ছাড়লো, কতজন যাত্রী ছিল বা কোন ফি দিতে হয়েছে কিনা, সেগুলো জানতেই ওয়েবিল। 

গণপরিবহনে নতুন ভাড়া কার্যকর হলেও ওয়েবিলের নামে বরাবরের মতোই বাড়তি ভাড়া আদায় করে আসছে বাসগুলো। মানুষের তীব্র সমালোচনার মুখে সেটি বাতিলের কথা জানায় মালিকরা। 

তারা বলছে, ঢাকা ও আশপাশের শহরতলির বাসে রাস্তায় কোনো পরিদর্শক (চেকার) থাকবে না। এক বাসস্ট্যান্ড থেকে অন্য বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচলের সময় বাসের দরজা বন্ধ রাখতে হবে।

যদিও মালিকদের এমন উদ্যোগের পরও থামেনি ওয়েবিল প্রথা। শুক্রবার ছুটির দিনে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার যান মহাখালী টার্মিনালে। 

এ সময় তিনি বলেন, ওয়েবিলের নামে বাড়তি ভাড়া আদায় করলে গণপরিবহনের রুট পারমিট বাতিল করা হবে। ওয়েবিল বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, মালিক-পরিবহন শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। কেউ ওয়েবিলের নামে ভাড়া বেশি নিলে গাড়ি ডাম্পিং করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

বিআরটিএ চেয়ারম্যান গণপরিবহন মালিকদের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন, কিছুতেই অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো। 

আরও পড়ুন: জ্বালানির অজুহাতে অস্বাভাবিক হারে বাড়ছে চালের দাম

পরিদর্শনকালে আন্তঃজেলা রুটে চলাচলকারী বেশ কিছু বাসের যাত্রীদের সাথে কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান। জানতে চান তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে কিনা। 

বিআরটিএ চেয়ারম্যান বলেন, আমরা এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা-জরিমানা আদায় কার্যক্রম চলমান।

শুধু ঢাকাই নয়। সারাদেশেই বাড়তি ভাড়া আদায় বন্ধে নজরদারি করা হচ্ছে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান। 


একাত্তর/এসজে

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নে জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার।
জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে আবারও গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা রুটে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১...
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বাসের যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। প্রয়োজনে এসি বাসের ভাড়া কয়েক স্তরে নির্ধারণ করা হতে...
সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর