বেহেশতের সঙ্গে তুলনা মানুষের সঙ্গে উপহাস-তামাশা: ফখরুল

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১০:৩৯ পিএম

দেশকে বেহেশতের সঙ্গে তুলনা করে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য, মানুষের সঙ্গে উপহাস ও তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফখরুল বলেন, জনগণের সঙ্গে তারা পরিহাস করছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ ‘বেহেস্তে আছে' এ ধরনের উক্তি হাস্যকর পরিস্থিতি তৈরি করছে। হাস্যরস করার কোনো অধিকার পরারাষ্ট্রমন্ত্রীর নেই।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ যখন প্রতি মুহূর্তে হিমশিম খাচ্ছে, জীবন দুর্বিষহ হয়ে ‍উঠছে, সেই সময় পররাষ্ট্রমন্ত্রী বেহেস্তে যাওয়ার কথা বলছেন।

বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেড় দশক ধরে উন্নয়নের ঢাকঢোল বাজিয়েছে আওয়ামী লীগ। তার মধ্যে অন্যতম বিদ্যুৎখাত নিয়ে।

তিনি অভিযোগ করেন, ১০ জুলাই ১১ হাজার ৭৬০ মেগাওয়াট সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের উৎসব হলো; কিন্তু এখন পুরো দেশে চরম লোডশেডিং।

তিনি আরও বলেন, ওভার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও ভারত থেকে বিদ্যুৎ আমদানি কেন? ভারত থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ আমদানি অযৌক্তিক।

ফখরুল বলেন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে লুটপাটের সুবিধার্থে দায়মুক্তির আইন করেছে সরকার। যার সুবিধা পাবে আমলা, রাজনীতিবিদ, প্রকৌশলী সবাই।

ক্যাপাসিটি চার্জের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, অলস বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রাখা হয়েছে ৬০ শতাংশ। বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে।

যাতে টাকা অপচয় হচ্ছে। কাপ্তাই জলবিদ্যুতের জন্য কোনো বিনিয়োগই না থাকায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট উৎপাদনে নেমে এসেছে।

কোনো দিন সুযোগ এলে বিএনপি এগুলোর বিচার করবে বলে হুশিয়ার করে দেন দলটির মহাসচিব।


একাত্তর/এআর 

বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পতিত সরকারের আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার পরিকল্পিতভাবে বিতর্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশে এই প্রথম রাষ্ট্র পরিচালনায় বাবা ও মায়ের পর, তাদের ছেলেও দায়িত্ব নিতে যাচ্ছেন। জিয়া পরিবারের অনন্য এই রের্কড বিশ্বে খুব বেশি নেই। ভারতে নেহেরু-গান্ধী পরিবার, পাকিস্তানে ভুট্টো পরিবার,...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর