১৫ আগস্টের নির্মম হত্যার প্রতিশোধ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০১:৫২ পিএম

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলে ১৫ আগস্টের নির্মম এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

সোমবার (১৫ আগস্ট) রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। আজ থেকে ৪৭ বছর আগে বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। 

তিনি বলেন, ভারত-পাকিস্তান যেদিন ভাগ হয়েছিল, সেদিনই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন পাকিস্তান বাঙালিদের জন্য নয়। আমাদের প্রয়োজন একটি স্বাধীন রাষ্ট্র্র। বঙ্গবন্ধু জীবনের শ্রেষ্ঠ সময়গুলো জেলে কাটিয়েছেন, দেশ স্বাধীন করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের মানুষদের অর্থনৈতিক মুক্তি। কিন্তু খুনিরা সে কাজটি তাকে করতে দেয়নি। আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। 

মন্ত্রী বলেন, সারাবিশ্বে এখন অর্থনৈতিক অস্থিরতা চলছে। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও পণ্যের দাম বেড়েছে। আমরা বৈশ্বিক পরিস্থিতির শিকার। এদিকে পরিস্থিতির সুযোগ নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবাইকে সচেতন থাকতে হবে। সাশ্রয়ী হয়ে আমাদের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আশা করা যায় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুসহ নিহতদের ধর্মীয় রীতি মেনে দাফন করতে দেয়নি খুনিরা

পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাছের শাহ মো. মাহবুবুর রহমান, রংপুরের সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পীরগাছা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ তছলিম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাণিজ্যমন্ত্রী পীরগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পরে তিনি কাউনিয়া উপজেলা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।


একাত্তর/এসি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, রপ্তানিমুখী শিল্পকে শক্তিশালী করা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য...
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বৈঠক করেছেন।
বৈশ্বিক সঙ্কটের কারণে দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও তার ফলে পণ্যমূল্যে বড়ো কোনো প্রভাব পড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। একই সঙ্গে জ্বালানি তেলের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর