এফডিসিতে চলছে বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৯:৪৪ পিএম

বঙ্গবন্ধুর ১৭০টি বিরল ছবি নিয়ে নিয়ে এফডিসিতে চলছে তিনদিনের বিশেষ প্রদর্শনী। গণমাধ্যম ও বঙ্গবন্ধু শিরোনামের এই প্রদর্শনীতে এমন কিছু ছবি আছে, যা এর আগে দেখা যায়নি।

বঙ্গবন্ধুকে ঘিরে অটোগ্রাফ শিকারী বলিউড তারকাদের ছবি যেমন আছে, তেমনি মাঠে-ঘাটে কাজ করা গণমাধ্যমকর্মীদের সাথে তাঁর অন্তরঙ্গ ছবিও তুলে ধরা হয়েছে।

বিএফডিসি চত্বর জুড়ে সাজানো হয়েছে বঙ্গবন্ধুর কিছু অদেখা ও দুর্লভ আলোকচিত্র। আছে ৭০ দশকে বলিউড তারকাদের সঙ্গে একই ফ্রেমে বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুর অটোগ্রাফ নিচ্ছেন তখনকার জনপ্রিয় তারকার হেমা মালিনী। কিংবদন্তী শিল্পী লতা মুঙ্গেশকারসহ শিল্পীদের সাথে একই ফ্রেমে বঙ্গবন্ধু।

বলিউড তারকাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ছবিই ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে।

গণমাধ্যম কর্মীদের সাথে ছিলো তাঁর অন্তরঙ্গ সম্পর্ক ধরা পড়েছে নানা ছবিতে। কখনও চিত্র গ্রাহকরা ঘিরে আছেন তাকে। কখনও তাদের সাথে দাড়িয়ে ছবি তোলার আবদার মেটাচ্ছেন। 

দেশের বাইরে রাজনৈতিক ভ্রমণ কিংবা পরিবারের সাথে তাঁর অন্তরঙ্গ সময়ের বেশ কিছু দুর্লভ ছবিও ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে।

বৃহস্পতিবার প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এই প্রদর্শনী থেকে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ইতিহাস জানতে পারবে।

এমনি এক প্রদর্শনীতেই বঙ্গবন্ধুর সাথে শেষ দেখা হয় ইলিয়াস কাঞ্চনের। উদ্বোধনী অনুষ্ঠানে সেই অভিজ্ঞতাই বিনিময় করলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি।

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি প্রাঙ্গণে দীপ্ত টিভি এবং বিএফডিসি আয়োজিত চার দিনের এই প্রদর্শনী শেষ হবে রোববার।


একাত্তর/এসএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর