সৈকতে গোসলে নেমে আবারও পর্যটক নিখোঁজ

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৫:৫২ পিএম

কুয়াকাটায় সমুদ্রে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। সোমবার (২২ আগস্ট) দুপুর দুইটার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকের নাম সবুজ (২৮)। তার বাড়ি বগুড়ার জেলার শাজাহানপুর উপজেলায়। তিনি একটি মোবাইল হ্যান্ডসেট কোম্পানির কর্মচারী।

ট্যুরিস্ট পুলিশের এসপি আ. খালেক জানান, একটি প্রতিষ্ঠানের ৫৫ জনের একটি টিম কুয়াকাটায় বেড়াতে আসে। সকালে তারা একটি হোটেলে ওঠেন। পরে দুপুর দুইটার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এসময় ঢেউয়ের তোড়ে তারা চার বন্ধু সাগরের মধ্যে চলে যায়। পরে তাদের চিৎকার শুনে পাশে থাকা পর্যটকরা টুরিস্ট পুলিশ বক্সে খবর দেন। তাৎক্ষণিকভাবে ওয়াটার বাইকের মাধ্যমে তিনজনকে উদ্ধার করা গেলেও সবুজকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এখনও ট্যুরিস্ট পুলিশ ফায়ার সার্ভিস কর্মী উদ্ধার অভিযান চলাচ্ছে। তবে তার সঙ্গে ঘুরতে আসা তার সহকর্মীদের কাছে সবুজের পরিবারের কারো মোবাইল নাম্বার না থাকায় পরিবারে খবর পৌঁছানো সম্ভব হয়নি।

image


মহিপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার আবুল খায়ের বলেন, সংবাদ পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছি। টুরিস্ট পুলিশ ফায়ার সার্ভিস এবং থানা-পুলিশের সমন্বয় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। নিখোঁজ হওয়া পর্যটক সাঁতার জানতেন না বলে জানা গেছে। 

আরও পড়ুন: কাজে যোগ দেয়নি হবিগঞ্জের চা শ্রমিকরা

প্রসঙ্গত, গতকাল রোববার একই স্থানে মাহবুবুর রহমান পারভেজ নামের ঢাকার এক পর্যটক নিখোঁজ হয়েছিল। তিন ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারনা, সৈকতের বিচে ছড়ানো-ছিটানো জিও ব্যাগ দেয়ার কারণে জোয়ারের সময় বার বার এমন দুর্ঘটনা ঘটছে।


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর