চালককে কুপিয়ে কাভার্ডভ্যানে ডাকাতি, চারজন গ্রেপ্তার

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৮:০৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গার্মেন্টসের কাপড় বোঝাই একটি কাভার্ড ভ্যানের চালককে কুপিয়ে গাড়িসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল উপজেলার ভুলতা এলাকা থেকে লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

শনিবার রাতের এ ঘটনায় পর রোববার (২১ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দেশিয় অস্ত্রসহ ডাকাত সর্দার কাউসার ও তার তিন সহযোগীকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

অভিযানের সময় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান করে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত শনিবার চট্টগ্রাম বন্দর থেকে চালক হাফিজুর কাভার্ডভ্যানে গার্মেন্টসের ২০ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে আশুলিয়ার রেজা গার্মেন্টসে রওয়ানা দেয়। গাড়িটি ভুলতার বাইপাস সড়কে আসার পর ডাকাতরা সিএনজি ও মোটরসাইকেল দিয়ে ব্যারিকেট দেয়। পরে চালককে কুপিয়ে সড়কের পাশে ফেলে গাড়িসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: স্ত্রী নির্যাতন মামলায় কারাগারে পুলিশ কনস্টেবল

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. আবির হোসেন বলেন, পুলিশ অভিযানে ডাকাতির কাজে ব্যবহারিত মোটরসাইকেল জব্দসহ ডাকাত সর্দার কাউসার তার সহযোগী আমিনুল, সাইফুল ও রুবেলকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে তাদের আটক করা...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানে যাতায়াতকারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে নিয়মিত চাঁদা দাবি এবং গাড়ি চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর