৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই বোন গ্রেপ্তার

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০২:৫৮ পিএম

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির ৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুই বোনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে দেশ থেকে কানাডা পালিয়ে যাবার সময় তাদের রাজধানীর ধানমন্ডি ও শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।

গ্রেপ্তার দুইজন হলেন- তানিয়া ও শারমিন। তারা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের পরিচালক খবির উদ্দিনের মেয়ে। খবির উদ্দিন ২০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুই বছর কারাভোগ করে বর্তমানে জামিনে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, দেশের বিভিন্ন সংস্থার চোখে ধুলা দিয়ে ভারতে গ্রেপ্তার পিকে হালদের সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক খবির উদ্দিনের দুই মেয়ে তানিয়া ও শারমিন কানাডায় পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। এ সময় ঋণ খেলাপি অভিযোগে র‌্যাব তাদের গ্রেপ্তার করে।    

image


র‌্যাব জানায়, সর্বশেষ চলতি বছরের সাত মার্চ প্রতিষ্ঠানটির ঋণ খেলাপিদের আদালতে হাজির হওয়ার নির্দেশনা দেয় হাইকোর্ট। এর আগে গত বছরের ১৯ এপ্রিল অভিযুক্তদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় আদালত। ২০০৩ সাল থেকে অভিযুক্ত শারমিন ও তানিয়া কানাডায় বসবাস করছেন। 

আরও পড়ুন: বৈশ্বিক সঙ্কটে ‘নতুন আলো’ দেখাচ্ছে সৌর বিদ্যুৎ 

র‌্যাব জানায়, তানিয়া ও শারমিন ২৮ জুলাই দেশে এলেও এতো দিন আত্মগোপনে ছিলেন। 

প্রসঙ্গত, পিপলস লিজিংয়ের বিরুদ্ধে ছয় হাজার আমানতকারীর এক হাজার ৯৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৯ সালে আর্থিক প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করা হয়। এরপর আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালকরা ও তাদের সন্তানদের নামে নেয়া ঋণ ফেরত আনার জন্য ২০২১ সালে আদালত পর্ষদ  গঠন করে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর