রূপগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার আটক

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৩:২৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে আটকের দাবি করছে পুলিশ। 

বুধবার সকালে উপজেলার ভোলাবো ইউনিয়নের গুতুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

জানা গেছে, আটক হুমায়ুন (৩৪) গুতুলিয়া এলাকার নাসির উদ্দিনের ছেলে। 

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, আটক ডাকাত সর্দার হুমায়ুন দীর্ঘদিন ধরে তার দলবল নিয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটিয়ে আসছে। তার বিরুদ্ধে রূপগঞ্জ, আড়াইহাজার, টাঙ্গাইল সদর ও মাধবপুর থানায় সাতটি ডাকাতির মামলা রয়েছে। পাঁচটি মামলায় ইতোমধ্যে তিনি পরোয়ানাভুক্ত। 

আরও পড়ুন: মাদক বিক্রি করতে দেখায় কিশোরকে শ্বাসরোধে হত্যা

তিনি আরও জানান, পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর