বাসভবনে তোলা টপলেস দুই নারীর ছবি নিয়ে বেকায়দায় মারিন

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৫:২১ পিএম

নিজের সরকারি বাসভবনে দুই নারী অতিথির টপলেস ছবি ফাঁস হওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিন। 

মঙ্গলবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশ পায়। সেখানে দেখা যাচ্ছে, ফিনল্যান্ডের দুইজন জনপ্রিয় ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রধানমন্ত্রীর বাসভবনের ভেতরে টপলেস অবস্থায় চুমু খাচ্ছেন। তাদের শরীরের ঊর্ধ্বাংশ 'ফিনল্যান্ড' লেখা একটি চিহ্ন দিয়ে ঢাকা। ছবিটি জুলাই মাসে তোলা হয়েছিলো। 

ছবিটি 'যথাযথ' নয় স্বীকার করে এর জন্য ক্ষমা চেয়েছেন সানা মারিন। 

তিনি জানিয়েছেন, জুলাইতে হেলসিংকিতে তার সরকারি বাসভবনে এক পার্টিতে ওই ছবিটি তোলা হয়। 

দেশটির গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের নিচতলার অতিথিদের বাথরুমে ছবিটি তোলা হয়। 

মারিন বলেন, 'পার্টিতে আমরা বাষ্পস্নান করি, সাঁতার কাটি ও একসাথে সময় কাটাই। ওই ছবিটি তোলা উচিৎ হয়নি, তবে সেখানে অস্বাভাবিক কিছু ঘটেনি।' 

আরও পড়ুন: ফেসবুকে লাইভ করার সময় ডুবে মৃত্যু

২০১৯ সালে ক্ষমতায় আসা ৩৬ বছর বয়সী সানা মারিন কয়েকদিন আগ পর্যন্তও পৃথিবীর সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ছিলেন। 

মাত্র কয়েকদিন আগেই 'মাত্রাতিরিক্ত পার্টি' করার অভিযোগে এসেছিল তার বিরুদ্ধে। সেবার ড্রাগ টেস্ট নেগেটিভ আশায় পার পেয়ে যান তিনি। 


একাত্তর/এসজে

টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের মুকুট ধরে রেখেছে ফিনল্যান্ড। জাতিসংঘ সমর্থিত ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’-এ ১৪৭টি দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে এই নর্ডিক রাষ্ট্রটি। খবর...
ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসাথে উড্ডয়নের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই ফিনল্যান্ডের সাথে দশ বছরের নিরাপত্তা চুক্তি সই করেছে ইউক্রেন। এই চুক্তির আওতায় দেশ দু'টি নিরাপত্তা সহযোগিতা ও দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা বাড়বে। 
বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির উত্তরে একটি স্কুলে ১২ বছরের সন্দেহভাজন শিশু শিক্ষার্থীর গুলিতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর