ফেসবুকে লাইভ করার সময় ডুবে মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৩:০৮ পিএম

ফেসবুকে লাইভ করার সময় একটি সুইমিং পুলে মেয়ের ডুবে যাওয়ার ঘটনায় কোন সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না এক কেনিয়ান বাবা। মেয়ের জন্য শোকে কাতর হয়ে আছেন তিনি। 

হৃদয়বিদারক এমন ঘটনাটি ঘটেছে কানাডার টরেন্টোতে। গত সপ্তাহের একটি ভিডিওচিত্রে দেখা গেছে হেলেন ওয়েন্ডি নায়াবুটো ঝাঁপ দিয়ে সুইমিংপুলে পড়ার পর ভেসে ওঠেতে পারছিলেন না।

অথচ ২৩ বছরের এই স্বাস্থ্যকর্মী সুইমিংপুলে সাঁতার শুরুর ঠিক আগে তার দর্শকদেরকে বিভিন্ন মন্তব্যের প্রতিক্রিয়া ও উত্তর দিচ্ছিলেন। 

হেলেনের ভাই জানিয়েছেন, এই ঘটনার এক ঘণ্টা পরই অন্টারিওর কলিংউডের কর্মস্থলের সুইমিংপুল থেকে বোনের মরদেহে উদ্ধার করা হয়। 

হতভাগ্য মেয়েটির বাবা নিয়াবুতো জন কিয়োন্ডি মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেছেন, তিনি ভিডিওটি দেখে দেখেছেন এবং হাউমাউ করে কেঁদেছেন। বলেন, এই দৃশ্য মেনে নেয়া কঠিন। 

কিয়োন্ডি বলেন, তিনি মারা যাবার দুদিন আগে আমার সাথে তার কথা হয়েছিলো। তাকে খুব সুন্দর শোনাচ্ছিলো এবং আমি খুব খুশি ছিলাম। তার মধ্যে অস্বাভাবিক কিছু অনুভব করিনি।

আরও পড়ুন: পাঁচশ' বছরে সবচেয়ে ভয়াবহ খরার কবলে ইউরোপ

হেলেনের ছোট ভাই এননোক জানান, গেলো তিন বছর ধরে তার বোন টরেন্টোতে বসবাস করছেন। কেনিয়াতে বসবাসরত পরিবারের সব খরচ হেলেনই বহন করতেন। 

পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে হেলেন বাবা এখন চোখে অন্ধকার দেখছেন। তার ভাষায় দারিদ্রের কষাঘাতে আবারো ফিরে যেতে হবে গোটা পরিবারকে। 


একাত্তর/এসজে


পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। 
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩১ জন নিহত ও ১০৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কমিশন।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে দেশটির পুলিশ। এ সময় একজন  বিক্ষোভকারকে রক্তাক্ত অবস্থায় নাইরোবীর রাস্তায় নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। গণতন্ত্রপন্থী সমাবেশের...
কেনিয়ার মধ্যাঞ্চলে একটি বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর