ফিনল্যান্ডে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত পাঁচ

আপডেট : ১৮ মে ২০২৫, ১২:৫১ পিএম

ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসাথে উড্ডয়নের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।

এএফপি খবরে বলা হয়, ফ্লাইট পরিকল্পনা অনুসারে, একটি হেলিকপ্টারে দুই জন এবং অপরটিতে তিন জন আরোহী ছিলেন। হেলিকপ্টার দুটি যেখানে বিধ্বস্ত হয় তারা সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে পাইকাজারভির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

রয়টার্সের খবরে বলা হয়, হেলিকপ্টারে থাকা ব্যক্তিরা ব্যবসায়ী ছিলেন।

গোয়েন্দা সংস্থার প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা এক বিবৃতিতে বলেছেন, শনিবার ইউরা বিমানবন্দরের কাছে এক হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী আন্টি মারজানেনকে উদ্ধৃত করে ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি জানিয়েছে, তিনি অভিযানের সময় একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিতে দেখেছেন। এগুলোর মধ্যে একটি পাথরের মতো পড়ে যায় এবং অন্যটি ধীরে ধীরে পড়ে।

তিনি বলেন, আমি কোনো শব্দ শুনতে পাইনি।

একাত্তর/আরএ
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
ইরানের আকাশসীমায় নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য পরিচালিত একটি বিশেষ অভিযানের সময় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক আকাশযান ধ্বংস করার দাবি করেছে তেহরান। রোববার ইরানি সামরিক কর্মকর্তারা...
টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের মুকুট ধরে রেখেছে ফিনল্যান্ড। জাতিসংঘ সমর্থিত ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’-এ ১৪৭টি দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে এই নর্ডিক রাষ্ট্রটি। খবর...
নেপালে তরুণ প্রজন্মের সরকারবিরোধী সহিংস আন্দোলনের সময় বাসাবাড়িতে আটকে পড়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের সামরিক হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর