নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে জাপান

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১০:৩২ পিএম

জ্বালানি চাহিদা পূরণে জাপানের উচিত নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা বিবেচনা করা। বুধবার (২৪ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কুশিদা এ মন্তব্য করেন।

২০১১ সালে ফকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের পর জাপানের বেশিরভাগ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম স্থগিত করে দেয়া হয়।

তবে বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মুখে জাপানকে এখন সেই নীতি থেকে সরে আসতে হচ্ছে। আর সেই কথাই মনে করিয়ে দিয়েছেন দেশটির সরকার প্রধান।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানি দামের ঊর্ধ্বগতির কারণে বিকল্প উৎস খোঁজা জরুরি। কার্বন নির্গমন শূন্যে নামাতেও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে হবে।

তিনি আরো বলেন, নতুন কেন্দ্র নির্মাণ ছাড়াও বন্ধ থাকা কেন্দ্র চালু এবং সেগুলোর কার্যক্ষমতা বাড়ানোর বিষয়টি ভাবছে সরকার।

২০১১ সালে শক্তিশালী ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামির আঘাতে জাপানের পূর্ব উপকূলের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্লাবিত হয়েছিল। পূর্ব উপকূল থেকে সরানো হয় দেড় লাখ বাসিন্দাকে।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার তথ্যানুযায়ী, জাপানে মোট ৫০টি সক্রিয় পরমাণু চুল্লি রয়েছে। ফুকুশিমা বিপর্যয়ের পর সেগুলোর মধ্যে ৪৬টিরই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: বিক্ষোভ করায় বিদেশি শ্রমিক বহিষ্কার করলো কাতার

বুধবার জ্বালানি বিষয়ক কৌশল নির্ধারণী একটি বৈঠকে প্রধানমন্ত্রী কিশিদা বলেন, অত্যাধুনিক পরমাণু চুল্লি নির্মাণের লক্ষ্যে যেমন কাজ করা হচ্ছে তেমনি জাপান সরকার যেসব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে অচল আছে সেগুলো পুনরায় সচল করার এবং সেগুলোর আয়ুষ্কাল বাড়ানোর বিষয়টিও বিবেচনা করছে।


একাত্তর/আরএ

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
জাপানের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর খাদ্যপণ্যের ওপর বিক্রয় কর কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ি তাকাইচি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণ মানুষের...
জাপানের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর