এশিয়ায় যুদ্ধের দামামা, চীন-জাপান সম্পর্কের অবনতি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া এই কূটনৈতিক লড়াই এখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক প্রস্তুতির রূপ নিয়েছে।

তাইওয়ানের প্রতি জাপানের সমর্থন ও জাপানের পুনঃসামরিকীকরণের অভিযোগে ৪০টি জাপানি প্রতিষ্ঠানের ওপর কঠোর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এর জবাবে জাপানও তাইওয়ানের কাছে একটি দ্বীপে শক্তিশালী ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থান এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

ছবি: সংগৃহীত
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জাপানের ২০টি কোম্পানিকে ‘রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায়’ ও আরও ২০ কোম্পানিকে নজরদারিতে রেখেছে। এর ফলে মিৎসুবিশি, কাওয়াসাকি এবং ফুজিৎসুর মতো বড় বড় প্রতিষ্ঠানের সহযোগী সংস্থাগুলো এখন থেকে চীন থেকে কোনো ‘দ্বৈত-ব্যবহারযোগ্য’ পণ্য আমদানি করতে পারবে না। এই পণ্যগুলো সাধারণত বেসামরিক এবং সামরিক, উভয় কাজেই ব্যবহৃত হয়।

নজরদারিতে থাকা সুবারু কর্পোরেশন এবং মিৎসুবিশি মেটেরিয়ালসের মতো কোম্পানিগুলোকে এখন চীন থেকে পণ্য আমদানির জন্য বিশেষ লাইসেন্স এবং এই মর্মে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে, তারা এই পণ্যগুলো জাপানি সামরিক বাহিনীর কাজে ব্যবহার করবে না। চীনের দাবি, জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও সামরিকীকরণ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত
চীনের এই পদক্ষেপকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছে টোকিও। জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কেই সাতো বলেন, আমরা চীনের কাছে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেব।

এদিকে, জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তিনি জানান, পাঁচ বছরের মধ্যে তাইওয়ান থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ‘ইয়োনাগুনি’ দ্বীপে শক্তিশালী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান। এই পদক্ষেপ তাইওয়ান প্রণালীতে চীনের আধিপত্য রুখতে জাপানের দৃঢ় সংকল্পেরই বহিঃপ্রকাশ।

ছবি: সংগৃহীত
এই সংকটের সূত্রপাত হয় ২০১৫ সালের ১৪ নভেম্বর, যখন জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে তাইওয়ান ইস্যুতে একটি মন্তব্য করেন। তিনি বলেছিলেন, চীন যদি সামরিক শক্তি ব্যবহার করে তাইওয়ান দখল করার চেষ্টা করে, তবে সেটি জাপানের জন্য অস্তিত্ব রক্ষায় হুমকিস্বরূপ পরিস্থিতি হিসেবে গণ্য হতে পারে। জাপানি আইন অনুযায়ী, এমন পরিস্থিতিতে জাপান বন্ধু রাষ্ট্রকে সামরিকভাবে সাহায্য করতে বাধ্য।

চীন এই মন্তব্যকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখেছে। এর ফলে কূটনৈতিক সম্পর্কের অবনতি এতটাই ঘটেছে যে, ২০২৬ সালের শুরুতে জাপান তাদের শেষ দুটি জায়ান্ট পান্ডা চীনে ফেরত পাঠিয়েছে। অন্যদিকে চীন জাপানি সামুদ্রিক খাবার আমদানিতে পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছে এবং জাপানে ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে, যার ফলে প্রায় ৫ লাখ ফ্লাইট বুকিং বাতিল হয়েছে। গত জানুয়ারি মাসে জাপানে চীনা পর্যটকের সংখ্যা প্রায় ৬০.৭ শতাংশ কমে গেছে।

 
পান্ডা কূটনীতি থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র মোতায়েন, চীন ও জাপানের মধ্যকার এই লড়াই এখন শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। একদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে জাপানকে চাপে রাখার চেষ্টা করছে বেইজিং, অন্যদিকে সামরিক শক্তি বাড়িয়ে পাল্টাপাল্টি জবাব দিচ্ছে টোকিও। এই উত্তেজনা প্রশমিত না হলে তা বিশ্ব অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

এআরএস
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর