রাঙ্গামাটিতে বন্দুকযুদ্ধ, তিনজন নিহত

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১২:২৫ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ি আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের বন্দুক যুদ্ধে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহতের আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল ৫টার দিকে শুরু হওয়ার এ গোলাগুলি চলে প্রায় দুই ঘণ্টা। এতে উভয় পক্ষই শত শত রাউন্ড গুলি বিনিময় করে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, ভোরে বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের উত্তর জারুলছড়ি দুলুবনিয়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও জনসংহতি সমিতি জেএসএস এর মধ্যে প্রায় দুই ঘণ্টা বন্দুক যুদ্ধ হয়। এসময় নিহত হন তিনজন।

ইউপিডিএফের দাবি জেএসএসের দুই সদস্য মারা গেছে। অন্যদিকে জেএসএস জানায় ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছে।

তবে, নিরপেক্ষভাবে নিহতের বিষয়টি পুলিশ এখনো নিশ্চিত করতে পারেননি বলেও জানান ওসি।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার তিন

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক এসআই সাইদ আসাদ বলেন, আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে গোলাগুলির সংবাদ পেয়েছি এতে দুই পক্ষ হাজার খানিক গুলি বিনিময় করেছে। তিনজন নিহতের খবর পাওয়া গেছে। থেমে থেমে এখনো গুলির শব্দ শোনা যাচ্ছে। সেনাবাহিনীর সহায়তায় আমরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।


একাত্তর/আরএ

রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
গুপ্তদের মাধ্যম ব্যবহার করে দেশে আবার স্বৈরাচার ফিরে আসার অপচেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর