একসঙ্গে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৫:১২ পিএম

নাটোরের বড়াইগ্রামে স্বামী-স্ত্রী একসাথে কীটনাশক ট্যাবলেট খেয়ে বিষপানের পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান স্ত্রী আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন স্বামী।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে নয়টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত স্ত্রী বিথী (২৬) ও স্বামী ফারুক (৩৪)। বনপাড়া পৌরসভার হালদারপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন এই দম্পতি। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল নয়টার দিকে হালদারপাড়ার ভাড়া বাসায় তারা দুজনেই একসাথে বিষপানের পর ফারুকের বাড়ি কালিকাপুর যায়। সেখানে তারা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ফারুকের পরিবারের লোকজন তাদের বিষপানের বিষয়টি বুঝতে পারে। এরপর দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুইজনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলেন কর্তব্যরত চিকিৎসক। 

আরও পড়ুন: বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

পরিবার সূত্রে জানা যায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেবার পথেই বিথীর মৃত্যু হয়। আর আশঙ্কাজনক অবস্থায় ফারুক সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ফারুকের দুইটি সংসার। তিনি তার ছোট স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক টানাপোড়নের কারণে তারা দুজনে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে। 

পুলিশ ঘটনা তদন্ত করছে এবং তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে বলে জানান ওসি। 


একাত্তর/জো 

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন জুলাই শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। পাশাপাশি জিয়াউর...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর