অস্ত্র, গুলি ও ডাকাতির মালামালসহ চারজন গ্রেপ্তার

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৩:০৯ পিএম

নোয়াখালীর চাটখিলে ডাকাতির ঘটনায় অস্ত্র, গুলি ও ডাকাতির মালামালসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ। 

শনিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চাটখিল রামনারায়নপুর ইউনিয়নের ইতালি প্রবাসীর আমিন ভিলায় গত সপ্তাহে এই ডাকাতরা ডাকাতি করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় চাটখিল থানা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের আটক করতে সক্ষম হয়। 

আরও পড়ুন: উখিয়ায় তিন আগ্নেয়াস্ত্র ও চার লাখ ইয়াবাসহ পাঁচজন আটক

জানা যায়, আটককৃতরা হলেন চাটখিল উপজেলার মহসিন, কালা জাহাঙ্গীর, পিচ্চি জাহাঙ্গীর ও কামালসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক, চারটি কার্তুজ, একটি লোহার তৈরি কাটার, একটি স্টিলের চাপাতি, একটি ছোরা জব্দ করা হয় এবং লুণ্ঠিত মালামাল দুইটি ভিভো মোবাইল সেট ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।


একাত্তর/জো

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর