পটুয়াখালীতে বাড়ির পাশের খালে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জেলার বাউফল উপজেলার পৌর শহরের বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুই শিশু সম্পর্কে ভাই।
মারা যাওয়া শিশুরা হলো- মো. আবদুল্লাহ (৪) ও মো. ফাহিম (২)। তারা বাউফল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল আজিজ সিকদারের ছেলে।
স্বজনেরা জানিয়েছেন, সোমবার রাত সোয়া ৯টার দিকে বাসার সামনে দুই ভাই খেলছিল। এর এক পর্যায়ে সবার অজান্তে পাশের খালে পড়ে তলিয়ে যায় তারা। অনেক খোঁজ করার পর স্থানীয়রা রাত সোয়া ১০টার দিকে খালের পানি থেকে তাদের উদ্ধার করে। পরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী
বাউফল থানার অফিসার ইনচার্জ আল মামুন জানান, খালের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি।
একাত্তর/এসি
