হাওরে বজ্রপাতে দুই ভাই নিহত

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৫:৫৪ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাই মারা গেছেন। 

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলার শালদিঘা হাওরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের ভেকই গ্রামের খোকন মিয়া (৪৪) ও ঝিলন মিয়া (৩২)। তারা ভেকইজোড়া গ্রামের মৃত মনু মিয়ার সন্তান। হাওরে মাছ ধরে ও কৃষি শ্রমিকের কাজ করে তারা জীবিকা নির্বাহ করতেন।

স্বজনরা জানান, খোকন ও ঝিলন সকালে পাশের উপজেলা মধ্যনগরের শালদিঘা হাওরে মাছ ধরতে যান। নৌকায় অবস্থানকালে সকাল সাতটায় বজ্রপাতে তারা দুজন ঘটনাস্থলেই মারা যান। অন্য মৎস্যজীবীরা দূর থেকে দেখে স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। 

আরও পড়ুন: দাম বেশি নেওয়ায় দুই সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর