চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি, নিহত এক

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১১:৩২ এএম

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত তিনজন।

মঙ্গলবার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ভদু (৪০)। তিনি উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

আহতরা আত্মগোপনে থাকায় তাদের নাম, পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত ব্যক্তি অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছেন। তবে হতাহতের এ ব্যাপারে এখনও কোনো তথ্য দিতে পারেনি বিজিবি।

স্থানীয়রা জানান, শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি গরু চোরাচালানকারী দল ভারতীয় গরু আনতে দেশটি অবৈধভাবে প্রবেশ করে। মঙ্গলবার দিবাগত রাতে গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৭২নং সীমান্ত পিলারের কাছে ভদুর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় আরও দুইজন। 

একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে আহতরা রাজশাহীতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

image


মনাকষা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম দুই জন গুলিবিদ্ধ এবং একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে লাশের এখনও সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।

আরও পড়ুন: নোয়াখালীতে ১৪৪ ধারা, ভোর থেকে মাঠে পুলিশ

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান সিংনগর সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে। তবে গুলিতে কেউ মারা গেছে কিনা তা নিশ্চিত নয়। ঘটনাস্থল ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনে হওয়ায় সেখানে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। 

অন্যদিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। 


একাত্তর/এসি

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর