যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন আইজিপি বেনজীর আহমেদ

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১১:৪০ এএম

জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান আইজিপি। এসময় বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

তাছাড়া নাগরিক সমাজের ব্যানারে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ পুলিশ প্রধানকে স্বাগত জানান। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক মহাপরিচালক থাকায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছিলেন বর্তমান আইজিপি বেনজীর আহমেদ। ফলে আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বরের অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের পুলিশ সামিটে তিনি যোগ দিতে পারছেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি, নিহত এক

আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র নাগরিক কমিটির পক্ষ থেকে বেনজীর আহমেদকে সংবর্ধনা জানানো হবে।


একাত্তর/আরএ

জাতিসংঘের সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি। মাঝখানের জায়গায় ছিল ইসরাইল বিরোধী আন্দোলন।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধের জন্য যথাযথ সহযোগিতার আবেদন জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। 
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার দায়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভ শেষে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি দিয়েছেন...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর