জামায়াত-শিবির-বিএনপির তাণ্ডব বন্ধে সহযোগিতা কামনা

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৩:২১ পিএম

বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধের জন্য যথাযথ সহযোগিতার আবেদন জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। 

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ১৯৭১ ইউএসএসহ কয়েকটি সংগঠনের সম্মিলিত উদ্যোগে জামায়াত-বিএনপি-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে সমাবেশ ডাকা হয়। 

সেখানেই আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ করের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন জাতিসংঘ মহাসচিবের পক্ষে পদস্থ কর্মকর্তা আদিত্য অধিকারি। 

এ সময় সেখানে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুব সম্পাদক ড. মাহবুবুর রহমান টুক, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্সের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজসহ নেতৃস্থানীয়রা। 

স্মারকলিপিতে বিভিন্ন সংগঠনের ৬২ জনের স্বাক্ষর রয়েছে। এটি গ্রহণ করে আদিত্য অধিকারি বলেন, বাংলাদেশের ব্যাপারে জাতিসংঘের গভীর পর্যবেক্ষণ রয়েছে। আমরা সকলে সবসময় বাংলাদেশের সাথে নানা ইস্যুতে কাজ করছি। সে আলোকে এই স্মারকলিপির ব্যাপারেও সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলা হবে।

এদিকে জাতিসংঘ দপ্তরের সামনের সমাবেশ থেকে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের সকল দাবি মেনে নেয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীগণের সমন্বয়কারীরা প্রকাশ্যে বিবৃতি দিয়ে সমস্ত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। 

বিএনপি-জামায়াত-শিবিরের ষড়যন্ত্রকারী-জঙ্গিরা নানাভাবে অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন। 

এ অবস্থায় স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির-রাজাকারদের বাংলাদেশে নিষিদ্ধ এবং দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার দায়ে অবিলম্বে সকলকে গ্রেপ্তারের দাবিও জানান বক্তারা। 

আরবি
জাতিসংঘের সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি। মাঝখানের জায়গায় ছিল ইসরাইল বিরোধী আন্দোলন।
বাংলাদেশে কোটা আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতাবিরোধী বাংলাদেশ জামায়াতে ইসলামী যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে, তার প্রকৃত চিত্র আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর...
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
কোটা সংস্কার আন্দোলনের নামে জামাত-বিএনপির দেশ জুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর