ছাদে পানি পড়া নিয়ে ভাইয়ের হাতে প্রাণ গেলো ভাইয়ের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৬:১১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির ছাদে পানি পড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের আঘাতে বড়ো ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুহুল আমিন মাস্টার (৭০)। অভিযুক্ত ব্যক্তির নাম মোজাম্মেল হক। তারা ওই গ্রামের মোফাজুল হকের ছেলে। 

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে দুই ভাই কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোজাম্মেল হক বড়ো ভাইকে আঘাত করেন। 

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২১৪

শিবগঞ্জ অফিসার  ইনচার্জ চৌধুরীর জুবায়ের আহমেদ জানান, ঘটনাটি শুনেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর