চা শ্রমিকদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৩ এএম

হবিগঞ্জসহ সারাদেশের সাতটি ভ্যালীর চা শ্রমিকদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় ভিডিও কনফারেন্সে তিনি চা শ্রমিকদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। 

সম্প্রতি ১২০ টাকা থেকে ৩০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী চা শ্রমিকদের সাথে তাদের মজুরীসহ সার্বিক বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। 

হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, চন্ডিছড়া চা বাগানের মাঠ থেকে লস্করপুর ভ্যালীর ভ্যালিপ্রধান, পঞ্চায়েত প্রধানসহ সাধারণ শ্রমিকদের সাথে কথা বলার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়াও তিনিসহ পুলিশ সুপার এসএম মুরাদ আলী ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও চট্টগ্রামে চারটি জায়গায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল চা শ্রমিকদের সাথে কথা বলবেন।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে ভিসা দেয়ার প্রচারণা মিথ্যা ও উদ্ভট: বেনজীর

উল্লেখ্য, দৈনিক মজুরী ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে দীর্ঘ ১৯ দিন আন্দোলন করেন চা শ্রমিকরা। এরপর ২৭ আগস্ট বাগান মালিকদের সাথে বৈঠকে বসে মজুরি ১২০ টাকা থেকে ১৭০ টাকায় বৃদ্ধি করার কথা বলেন প্রধানমন্ত্রী।


একাত্তর/জো 

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর